নিজস্ব প্রতিনিধি, কলকাতা,২৩জানুয়ারি :-নেতাজির জন্মদিন পালন অনুষ্ঠানে ধাক্কাধাক্কিতে জড়ালেন তৃণমূল কর্মীরা। মালদার মালতিপুর প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল।ব্লক নেতৃত্ব কে না জানিয়ে নেতাজি জন্মদিন পালনের অনুষ্ঠান আয়োজন করেন জেলা নেতৃত্ব বলে অভিযোগ। ঠিক অভিযোগকে কেন্দ্র করে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন তৃণমূল কর্মীরা।রাজ্য তৃণমূলের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন এর সামনে চলে ধাক্কাধাক্কি। জেলা তৃণমূলের সহ-সভাপতি রহিম বক্সী কে ঘিরে বিক্ষোভ দেখান চাচোল ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি হবিবুর রহমানের গোষ্ঠী। গোষ্ঠী কোন্দল এর কথা কার্যত স্বীকার করে নিয়েছেন রাজ্য তৃণমূলের সহ সভাপতি মোয়াজ্জেম হোসেন। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হবে জানিয়েছেন তিনি। পুরো বিষয়টাকে কটাক্ষ করেছে বিজেপি।

No comments:
Post a Comment